চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩টিতে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে এ সংখ্যা ছিল ২০২টি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
এ বছর এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
ফলাফলে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বেড়েছে। একই সঙ্গে সামগ্রিক পাসের হার ও ফলাফলের চিত্র নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আরএন