ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ক্রিকেট মাঠে স্কুটার চালিয়ে ঢুকে পড়লেন এক দর্শক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ক্রিকেট ম্যাচ চলার সময় দর্শকের মাঠে ঢুকে পড়ার ঘটনা মাঝেমধ্যেই দেখা যায়। তবে স্কুটার চালিয়ে সরাসরি মাঠের ভেতর দিয়ে চলে যাওয়ার ঘটনা বেশ ব্যতিক্রমী। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভারত ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে ঘটেছে এমনই এক মজার ঘটনা।

অপ্রত্যাশিত এই দৃশ্যের কারণে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। আর তা দেখে হাসিতে মেতে ওঠেন মাঠের ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।

ঘটনাটি ঘটে হেগলি ওভালে ম্যাচের প্রথম দিনের শেষ দিকে। ভারতের ইনিংসের ৮৩তম ওভার করতে প্রস্তুতি নিচ্ছিলেন নিউজিল্যান্ড ‘এ’ দলের পেসার ব্রেট  র‌্যান্ডেল। ঠিক তখনই ভারতীয় ব্যাটার আকাশ দীপ তাকে হাতের ইশারায় থামতে বলেন।

শুরুতে কেন তাকে থামানো হচ্ছে, তা বুঝতে পারেননি র‌্যান্ডেল। পরে চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। এক বৃদ্ধ দর্শক স্কুটার চালিয়ে মাঠের ভেতর দিয়ে সাইটস্ক্রিনের সামনে চলে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, দিনের শেষ কয়েক ওভার ভালোভাবে দেখার জন্য মাঠের অন্য পাশে সুবিধাজনক জায়গা খুঁজছিলেন তিনি।

ওই দর্শক নিরাপদে মাঠ পার না হওয়া পর্যন্ত খেলা শুরু করতে রাজি হননি আকাশ দীপ। এ সময় মাঠে থাকা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ধারাভাষ্যকাররাও ঘটনাটি নিয়ে মজার মন্তব্য করেন। ম্যাচ দেখার জন্য পছন্দের জায়গা খুঁজে নেওয়ার এমন অভিনব কৌশল দেখে ওই দর্শককে রসিকতার ছলে অভিনন্দন জানান তারা।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝