ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে চেলসি।
শনিবার (৩১ অক্টোবর) স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের মাঠে পাওয়া এই জয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ব্লুজরা।
ম্যাচের প্রথমার্ধে দুই দল গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি কেউ। বিরতির পর ৫০ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন মরগান রজার্স।
এরপর ৬৩ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। এক মিনিট পর পেনাল্টি থেকে গোল করে চেলসির জয় নিশ্চিত করেন কোল পালমার।
এই হারে ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর চাপ আরও বাড়ল। বিশেষ করে দলের কোচ মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। অন্যদিকে গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে চেলসির শিবিরে।
এফএস