ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইবরাহিমের হ্যাটট্রিকে ইউআইইউকে হারিয়ে সেমির পথে ড্যাফোডিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

এবিজি ইউনিভার্সিটি কাপে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। ইবরাহিমের দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ইউআইইউ) ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল সাভারের আশুলিয়াভিত্তিক এই বিশ্ববিদ্যালয়টি।

টানা তিন জয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও এখন তাদের দখলে। অন্যদিকে, বিশাল এই হারে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ইউআইইউয়ের।

শনিবার (৩১ ডিসেম্বর) এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে ডিআইইউ। ম্যাচের ৭ম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন জুয়েল।

এরপরই মাঠে শুরু হয় ‘ইবরাহিম-ম্যাজিক’। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে ১২, ২১ ও ২৭ মিনিটে টানা তিনটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি ইউআইইউকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন তিনি।

বড় ব্যবধানে পিছিয়ে পড়া ইউনাইটেড ম্যাচে ফেরার আর কোনো সুযোগই পায়নি। উল্টো ডিআইইউর হয়ে সালিসো আরও একটি গোল করলে ৫-০ ব্যবধানের বিশাল লিড পায় ড্যাফোডিল। তবে একদম শেষ মুহূর্তে, যোগ করা সময়ে ইউআইইউ একটি সান্ত্বনাসূচক গোল পেলে ৫-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

উল্লেখ্য, দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে গত ২৫ অক্টোবর থেকে মাঠে গড়িয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’। বিশ্ববিদ্যালয় পর্যায়ের জমজমাট এই আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement