ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন পাকিস্তান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

লাহোরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরি ও আরাফাত মিনহাসের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই ৩২৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় স্বাগতিকরা।

শনিবার (৩১ অক্টোবর) লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন কামিন্দু মেন্ডিস। তার ১৩১ রানের ইনিংসের পাশাপাশি পাভান রত্নায়েকে করেন ৭৭ রান।

শ্রীলঙ্কার ইনিংসে শুরুটা ভালো করেন অ্যাভিশকা ফার্নান্দো ও কামিন্দু মেন্ডিস। অ্যাভিশকা ৪৯ বলে ৩৮ রান করে সালমান আগার বলে এলবিডব্লিউ হন। এরপর কুশল মেন্ডিস ৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন কামিন্দু।

পাভান রত্নায়েকেকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন কামিন্দু। পাভান ৬৫ বলে ৭৭ রান করেন। অন্যদিকে ১২৮ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১৩১ রান করে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। শেষ দিকে দাসুন শানাকা ৯ বলে ১৭ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় পাকিস্তান। ওপেনার মাজ সাদাকাত ৫ এবং বাবর আজম কোনো রান না করেই সাজঘরে ফেরেন। তবে ফখর জামান ও সাদ বেগের ১৪৯ রানের জুটি পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনে।

ফখর ৯৯ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১২৭ রান করেন। অন্যদিকে সাদ বেগের ব্যাট থেকে আসে ৭৪ রান। পরে সালমান আগা ১৭ রান করে ফিরলেও জয়ের আশা বাঁচিয়ে রাখেন পাকিস্তানের ব্যাটাররা।

শেষ দিকে আরাফাত মিনহাসের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয়। মাত্র ৩১ বলে ৬১ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩১ রান তুলে ৩ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।

শ্রীলঙ্কার হয়ে দিলশান মাদুশঙ্কা ৩টি এবং আসিথা ফার্নান্দো ২টি উইকেট নেন। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও সালমান আগা দুটি করে উইকেট শিকার করেন।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ফখর জামান। আর পুরো সিরিজে ১৪৯ রান ও ৯ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন আরাফাত মিনহাস।


  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement