ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও তৈরির সরঞ্জামসহ এক কারিগরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারি ঘরে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম ওরফে শাকের হোসেন (৩০)। তিনি দেওটি এলাকার আকরাম উদ্দিন হাজী বাড়ির মুমিন উল্লাহর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এসআই মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় কাচারি ঘরে তল্লাশি করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের বিভিন্ন অংশ, বাট, ট্রিগার ও বোল্ট উদ্ধার করা হয়।

এ ছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি প্লাস, একটি গ্রাইন্ডিং মেশিন, রেত এবং আটটি স্টিলের অংশ জব্দ করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

মান্না রহমান/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement