টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন (৭৬৫/৭৬৬) লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার ফলে রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
তবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এবং কখন রেল চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এফএস