ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পূর্বধলায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:১৭ পিএম
X
Advertisement

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোভ্যানের গোপন প্রকোষ্ঠে লুকিয়ে ভারতীয় মদ পরিবহনের সময় মো. আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ভ্যান থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৬৬ লিটার।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে রাত পৌনে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ডিএনসির সহকারী পরিচালক মো. নাজমুল হক।

আটক আনোয়ার হোসেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্দ্রকোনা গ্রামের আবু বক্করের ছেলে।

ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে ডিএনসির একটি দল বাড়হা বোর্ড বাজারে মাসুম টেলিকমের সামনের সড়কে অবস্থান নেয়। এ সময় জারিয়া থেকে শ্যামগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ভ্যানের চালকের আসনের নিচে ও পেছনে তৈরি বিশেষ গোপন প্রকোষ্ঠে লুকিয়ে রাখা ভারতীয় মদ পাওয়া যায়। উদ্ধার করা মদের মধ্যে ৪৬ বোতল আইকনিক হোয়াইট, ২২ বোতল রয়্যাল স্ট্যাগ ও ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড রয়েছে। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মদ ছিল।

অভিযানকালে মদ পরিবহনে ব্যবহৃত অটোভ্যান ও আটক ব্যক্তির ব্যবহৃত টিসিএল ব্র্যান্ডের একটি মুঠোফোন জব্দ করা হয়।

ডিএনসি সূত্র জানায়, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement