পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জাকির (৩২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
তিনি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, বুধবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথে মান্নাননগর এলাকায় মহাসড়কে বিকেল ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরআর/আরএন