ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম
X
Advertisement

নওগাঁয় মূল্যবান কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ পাচারের সময় মোস্তফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়। উদ্ধার করা শিবলিঙ্গের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গসহ তাঁকে আটক করে বিজিবি।

আটক মোস্তফা আলী সদর উপজেলার চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, মোস্তফা আলী নামে এক ব্যক্তি পাচারের উদ্দেশ্যে একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ নিজের কাছে রেখেছেন। এ তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোস্তফা আলীর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement