ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে ১ লাখ বর্গমিটার কারেন্ট জাল ও ২৫০ কেজি ইলিশ জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪২ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে প্রশাসন। এ সময় দুটি ইঞ্জিনচালিত জেলে নৌকাও জব্দ করা হয়। অভিযানে আটক তিন জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জব্দ করা কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ইলিশ মাছ ১২টি মাদ্রাসা ও এতিমখানা এবং ১০২ জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ করা দুটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত জেলে নৌকা মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের হেফাজতে রাখা হয়েছে।

আটক তিন জেলের মধ্যে দুজনকে ১৫ দিন করে এবং অপরজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ ও কোস্ট গার্ডের গজারিয়া সাবস্টেশন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

সকাল থেকে শুরু হওয়া অভিযান দুপুর ২টায় শেষ হয়। মা ইলিশের সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং নদীতে মাছ ধরা নিয়ন্ত্রণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement