ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। বুধবার (২৮ অক্টোবর) সকালে অপরজনের মরদেহ উদ্ধার করে মাওয়া নৌ পুলিশ।

নিহত দুজন হলেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০) ও মো. রাসেল (৪০)। মারুফের বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। রাসেলের বাড়ি বরগুনার আমতলী উপজেলার গুলশাখালী এলাকায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নামেন। তাঁদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও মারুফ ও রাসেল নিখোঁজ হন। ওই দিন দুপুর ২টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে এ খবর পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

মঙ্গলবার মারুফের মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিখোঁজ রাসেলের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকে।

মাওয়া নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে পদ্মা সেতুর পূর্ব দিকে প্রায় ৬ কিলোমিটার দূরে লৌহজংয়ের বড় নওপাড়া পুরাতন লৌহজং থানা জামে মসজিদের প্রায় ১০০ মিটার পূর্বে পদ্মা নদীতে রাসেলের মরদেহ ভাসতে দেখা যায়। পরে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মালেক খসরু খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

দুজনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে তাঁদের সন্ধানে পরিচালিত উদ্ধার অভিযান শেষ হয়েছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement