ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় দুই শিশু নিহত, চালক পলাতক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:২৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ময়মনসিংহের তারাকান্দায় মাকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের চাপায় দুই বোন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যান।

নিহত দুই শিশু হলো আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬)। তারা পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার ছোট বোন রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর পেছন পেছন দুই মেয়েও বাড়ি থেকে বের হয়। পরে তালদিঘী মডেল মসজিদের সামনে পৌঁছালে মা তাঁদের বাড়িতে ফিরে যেতে বলেন।

মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হয় দুই বোন। একপর্যায়ে তারা ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় শেরপুরগামী একটি নীল-হলুদ রঙের কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

স্থানীয় মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ২৯ মিনিটে দুই শিশু সড়কের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় নীল-হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।

পুলিশ জানায় , দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement