ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভোট দিয়ে এজেন্ট নিয়ে অভিযোগ তুললেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট প্রদান শেষে জয়ের আশাবাদ ব্যক্ত করে মির্জা ফয়সল আমিন বলেন, নির্বাচনে যে ফলাফলই আসুক, তিনি তা মেনে নেবেন। একই সঙ্গে তিনি বড় ব্যবধানে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করেন।

ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন বিএনপির এই প্রার্থী। সকাল সোয়া ৯টার দিকে সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন, ডাব প্রতীকের এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছেন। জামায়াতের এজেন্টরা ডাব প্রতীকের কাগজ নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

ভোটের পরিবেশ নিয়ে মির্জা ফয়সল আমিন বলেন, ভোটগ্রহণ সবে শুরু হয়েছে। তিনি আশা করছেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আসনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন।

ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার পর জানা যাবে, ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা শেষ পর্যন্ত কাকে নির্বাচিত করেছেন।

 এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement