ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডি থ্রি ট্রফি নিলামে তাসকিন, লিটন,নাসুম ও মুমিনুলকে দলে ভিড়ালো ওয়ালটন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৭ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ২:০১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলামে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে রেকর্ড ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ালটন’। এর মাধ্যমে সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এই নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি।

এর আগে ‘এ’ ক্যাটাগরিতে ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিমের সর্বোচ্চ দর উঠেছিল ২ কোটি পয়েন্ট। তামিমকে পেছনে ফেলে তাসকিনই হন পুরো নিলামের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটার।

নিলাম থেকে ওয়ালটন ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস এবং ৮০ লাখ পয়েন্টে মুমিনুল হককে দলে যুক্ত করে।নাসুম আহমেদকে ৬৯ লাখ টাকায় দলে ভিড়িয়েছে ওয়ালটন ।

পাঁচটি ক্যাটাগরিতে মোট ২৭৫ জন ক্রিকেটারকে ড্রাফট পুলে রাখা হয়েছিল। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২২ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে ১১২ জন ক্রিকেটার ছিলেন।

উল্লেখ্য, ড্রাফট বা নিলাম শুরুর আগেই আইকন খেলোয়াড় হিসেবে মেহেদী হাসান মিরাজকে ওয়ালটন দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement