ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আজ রাতে ব্যালন ডি’অর অনুষ্ঠান, আলোচনায় কেইন-এমবাপ্পে-ইয়ামাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:০৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানগুলোর অন্যতম ব্যালন ডি’অরের ৭০তম আসর বসছে আজ সোমবার রাতে। ইংল্যান্ডের লন্ডনের লন্ডন প্যালাডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা।

এবারের পুরুষদের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিও।

বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আলোচনার কেন্দ্রে রয়েছেন হ্যারি কেইন। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল করার পাশাপাশি বুন্দেসলিগা শিরোপা জয়ের কৃতিত্ব তাঁকে পুরস্কারটির অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করেছে।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও রয়েছেন আলোচনায়। ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব তাঁর সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

বার্সেলোনা ও স্পেনের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা লামিনে ইয়ামালও রয়েছেন আলোচনায়। বয়সে তরুণ হলেও বড় মঞ্চে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে বিশ্বের অন্যতম আলোচিত ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এবারের আয়োজনের উপস্থাপনায় থাকার কথা থিয়েরি অঁরি ও কেট স্কটের। অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কথা রয়েছে জর্জা স্মিথ ও ফ্রেঞ্চ মন্টানার।

এবারের মূল্যায়নকাল ধরা হয়েছে ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত। এই সময়ের পারফরম্যান্সের ভিত্তিতেই নির্বাচিত হবেন বিজয়ীরা।

১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যার স্ট্যানলি ম্যাথিউস। 


 এফএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement