ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শরীফুল–তাসকিন–তানজিদদের নিয়ে নিলামে কাড়াকাড়ি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ১২:৪৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির নিলামে রীতিমতো কাড়াকাড়িই শুরু হয়েছে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে। কয়েকটি দলের কাড়াকাড়িতে শেষ পর্যন্ত দুই কোটি ত্রিশ লাখ পয়েন্ট শরীফুলকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিনকে দলে নিয়েছে ওয়ালটন। আর তানজিদকে ২ কোটি পয়েন্টে নিয়েছে ফরচুন গ্রুপ।

আজ রাজধানীর শেরাটন হোটেলে ডি থ্রি ট্রফির নিলাম চলছে। সেখান থেকে প্রায় দুই কোটির কাছাকাছি পয়েন্টে দল পেয়েছেন সাইফ হাসানও। জাতীয় দলের ওপেনারকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস।

এ বছরের ডিসেম্বরে ছয়টি দল নিয়ে ডি থ্রি টুর্নামেন্ট মাঠে গড়াবে। সেই টুর্নামেন্টের জন্যই খেলোয়াড় বাছাই চলছে আজকের নিলামে।

নিলাম চলছে পয়েন্টের ভিত্তিতে। এটি খেলোয়াড়দের দাম নয়। পারিশ্রমিক হিসেবে বিসিবির নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফিই পাবেন ক্রিকেটাররা। তবে প্রত্যেকটি দলের জন্য পয়েন্টের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সীমা মেনেই দল গঠন করছেন তারা।

মোট পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে খেলোয়াড়দের। ‘এ’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১০ লাখ ও ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য ধরা হয়েছে।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement