ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট, অতঃপর...
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৫২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’—ফেসবুকে পরপর এমন দুটি পোস্ট দুটি করেছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। এমনকি জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে দুই শিশুসহ আনসার সদস্যদের মারধর করেছেন তিনি।পরে পরিবার থেকে জানানো হয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসার জন্য প্রথমে সিলেট এবং পরে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও পরিবার সূত্রে জানা যায়, রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘AC Land Jamalganj’ নামের পেজে পোস্ট দুটি করেন এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত। একটি পোস্টে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে। তার কিছুক্ষণ পর কিছু দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’তবে কিছুক্ষণ পর সেই পোস্ট দুটি ডিলিট করা হয়। তাৎক্ষণিকভাবে ইউএনও জামালগঞ্জ ফেসবুক থেকে প্রচার করা হয় এসিল্যান্ডের ফেসবুক হ্যাক হয়েছে।এ ঘটনায় ইউএনও শিল্পী রাণী মোদকের ভাষ্য, এসিল্যান্ড অসুস্থ আগে জানতাম না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেসবুক হ্যাকের কথা বলা হয়েছিল। পরে জানতে পেরেছি তার স্ত্রী সেই পোস্ট ডিলিট করেছেন।’

খোঁজ নিয়ে জানা যায়, এসিল্যান্ডের দুটি ফেসবুক পোস্টের পরপরই তার বাসায় ছুটে যান জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান, স্থানীয় গণমাধ্যমকর্মী ওয়ালী উল্লাহ সরকারসহ আরও অনেকেই।এসময় আরিফুর রহমান শান্তর স্ত্রী তার স্বামী অসুস্থ জানালে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক আসেন এবং ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয়। পরে তাকে গতকাল রাতেই সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়। তাকে প্রথমে মাউন্ট এডোরা হসপিটাল ও পরবর্তীতে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ঢাকায় স্থানাস্তর করা হয়। বর্তমানে ঢাকার ধানমন্ডি এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত প্রায় দুইমাস ধরে জামালগঞ্জে দায়িত্ব পালন করছেন। স্ত্রীকে নিয়ে তিনি উপজেলা সদরে বসবাস করেন। তবে বেশ কয়েকদিন ধরেই তিনি মানসিক রোগে আক্রান্ত। বিষয়টি এতদিন পারিবারিকভাবে থাকলেও শনিবার প্রকাশ্যে আসে।ইউএনও শিল্পী রাণী মোদকের মেয়ের জন্মদিন ছিল শনিবার। স্ত্রীকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন এসিল্যান্ড। সেখানে ইউএনওর মেয়ের জন্মদিনের কেক কাটার পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করেন এসিল্যান্ড শান্ত। এসময় তিনি ইউএনওর নিরাপত্তায় থাকায় আনসার সদস্যদের মারধর করেন। পরবর্তীতে চারটি গ্লাস ভাঙেন এবং বাসার সামনে থাকা দুই বাচ্চাকেও মারধর করেন তিনি। এরমধ্যেই তিনি ফেসবুকে দুটি পোস্ট করেন, যার একটি ছিল মৃত্যুর জন্য দায়ী শিল্পী রাণী মোদক, অন্যটি ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’।এসময় ইউএনও জামালগঞ্জ থানায় ওসিকে ফোন করে নিরাপত্তা চাইলে পুলিশ এসে তাকে ধরে রুমে নিয়ে যায়। সেখানেই ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয়। পরবর্তীতে রাতেই তাকে সিলেটে পাঠানো হলে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ও পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় পাঠানো হয় এসিল্যান্ডকে।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক বলেন, ‘এসিল্যান্ড তার স্ত্রীকে নিয়ে রাতে আমার মেয়ের জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেয়ের জন্মদিনের কেক কাটার পর থেকেই তিনি অস্বাভাবিক আচরণ করেন। আনসার সদস্যদের গায়ে হাত তোলেন। পরে বাচ্চাদেরও মারধর করেন। তার পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, তাকে নিয়মিত দুটি ঘুমের ইনজেকশন দিতে হয়। কিন্তু এসব ওষুধ জামালগঞ্জের কোনো ফার্মেসিতে পাওয়া যায় না। তাছাড়া তার স্ত্রী গর্ভবতী হওয়ায় আমার চিন্তা আরও বেড়ে যায়। তখন বাধ্য হয়ে পুলিশ ও হাসপাতালের আরএমওকে ফোন করে বাসায় নিয়ে এসে তার প্রাথমিক চিকিৎসা শুরু করি।’

তিনি আরও বলেন, ‘তার পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ। তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ স্থানীয় সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার বলেন, ‘শনিবার রাতে এসিল্যান্ডের আচরণ দেখে মনে হয়েছে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি যাকে সামনে পেয়েছেন তার সঙ্গেই খুব খারাপ আচরণ করেছেন। 

তার স্ত্রী জানিয়েছেন, ইনজেকশন দিলে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সেই ইনজেকশন জামালগঞ্জে পাওয়া যায়নি। পরে তাকে রাতেই সিলেটে পাঠানো হয়।’ ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, ‘থানার ওসি ও ইউএনওর উপস্থিতিতে তার (এসিল্যান্ড) স্ত্রী জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যে নাকি এমন হয়ে থাকে। তাকে নিয়মিত যে ওষুধ দেওয়া হয়, সেই ইনজেকশন না থাকায় এই সমস্যা হয়েছে।’ এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, ‘ইউএনওর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে যাই। উনার স্ত্রীর কথামতো একটি ঘুমের ওষুধ এনে খাওয়ানো হয়। কিন্তু এটিতে কাজ হচ্ছিল না। এরপর একটি ইনজেকশনের কথা জানালে সেটি জামালগঞ্জে পাওয়া যায়নি। এরপর রাত ১টার পর তাকে সিলেটে পাঠানো হয়।’

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement