ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁদা না পেয়ে এবার মুদি দোকানিকে গুলি, আহত ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৩২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু (৪৫) নামে এক মুদি দোকানি আহত হয়েছেন।

 শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর টুটপাড়া গাছতলা মন্দিরের প্রবেশপথের কাছে এ ঘটনা ঘটে। আহত আকাশ কুন্ডু ওই এলাকার শিবপদ কুন্ডুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় টুটপাড়া গাছতলা মন্দিরের প্রবেশপথের এক কোণে অবস্থিত নিজের মুদি দোকানে বসে ছিলেন আকাশ কুন্ডু। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তাঁর পেটের নাভির ওপরের অংশে বিদ্ধ হয়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় একটি সূত্রের দাবি, আকাশ কুন্ডুর কাছে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে তাঁকে গুলি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তদন্ত না করে এ বিষয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


সৈকত মোঃ সোহাগ / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement