ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যৌথ বিবৃতিতে বলল পাকিস্তান-মিসর-তুরস্ক ও সৌদি
‘মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ ইসরায়েলের দখলদারিত্ব’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:০৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য ও এর বাইরের অঞ্চলের অস্থিরতার জন্য মূল দায়ী হলো দখলদার ইসরায়েলের দখলদারিত্ব। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে এমন কথা বলে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তান ও মিসর।

গতকাল এ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর তুরস্কের বৃহৎ শহর ইস্তাম্বুলে বৈঠকে বসেন। এরপর তারা এ যৌথ বিবৃতি দেন। এতে সব সমস্যার জন্য ইসরায়েলের দখলদারিত্ব যে দায়ী সেটি উল্লেখ করেন তারা।

যৌথ বিবৃতিতে বলা হয় “বিশ্বজুড়ে যেসব অন্যায় হচ্ছে সেগুলো আরও বাড়িয়ে তুলছে ইসরায়েলের সরকারি নীতি।”

তারা ১৯৬৭ সালের আগের সীমান্ত নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। যেই রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

সূত্র: রয়টার্স
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement