ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম
X
Advertisement

ডিজিটাল লেনদেন সম্প্রসারণ, গ্রাহক ও ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন সহজ করা এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে কর্মসূচির আয়োজন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডের নিচতলায় ব্যাংকের প্রধান কার্যালয়সংলগ্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যবসার প্রসার ও আর্থিক অন্তর্ভুক্তিতে সহজলভ্য ও নিরাপদ ডিজিটাল লেনদেনের ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি, পুলিশ কল্যাণ ট্রাস্ট ও কমিউনিটি ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)। এ সময় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে আহম্মদ মুঈদ ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করতে জনসচেতনতা ও গ্রাহকের আস্থার ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং সেবা সহজলভ্য করার মাধ্যমে আরও বেশি মানুষকে ডিজিটাল পেমেন্টের আওতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

মো. আকরাম হোসেন তাঁর বক্তব্যে ডিজিটাল লেনদেনের প্রসারে গ্রাহকবান্ধব সেবার গুরুত্ব তুলে ধরেন। আধুনিক লেনদেন পদ্ধতির সঙ্গে গ্রাহক ও ব্যবসায়ীদের পরিচিত করা এবং তাঁদের আস্থা বাড়াতে ধারাবাহিক যোগাযোগের ওপর জোর দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুর রহমান সহজলভ্য, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল লেনদেনব্যবস্থা গড়ে তুলতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও গ্রাহকদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। অর্থনীতির সর্বস্তরে ডিজিটাল লেনদেনের সুফল পৌঁছে দিতে সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেন তিনি।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, গ্রাহক ও ব্যবসায়ীদের দৈনন্দিন প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রযুক্তিভিত্তিক সেবা এগিয়ে নেওয়া হচ্ছে। লেনদেন সহজ করা, গ্রাহকের সুবিধা বাড়ানো এবং আস্থা অর্জনকে ব্যাংকের ডিজিটাল উদ্যোগের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি। ডিজিটাল সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এর নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে গ্রাহক ও ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

কমিউনিটি ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের ব্যবহার বাড়িয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের গ্রাহকসেবা সহজ করা এবং দৈনন্দিন লেনদেনের আরও বড় অংশকে প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনা এ উদ্যোগের লক্ষ্য। ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, আর্থিক সেবায় মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে কর্মসূচিটি আয়োজন করা হয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement