গ্রাহকদের জন্য নিরাপদ ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানসহ ব্যাংকিং কার্যক্রমে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে মধুমতি ব্যাংক পিএলসি।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে ‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (এনসিএসএএম)-অক্টোবর ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খানের উপস্থিতিতে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশনের ফাহমিদা সাইদ সাকী, ইভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের আর. এম. শরিফুল ইসলাম, ইভিপি ও হেড অব অপারেশনস ডিভিশনের শেখ মোহাম্মদ শোয়েব, ভিপি ও চিফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অফিসার মোহাম্মদ নাজমুস সাকেব, ভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মসিউর আলম মোল্লা, ভিপি ও কোম্পানি সেক্রেটারি মোঃ রেজাউল করিম, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এস. এম. আরিফুর রহমান, এভিপি ও হেড অব আইটি সিকিউরিটি মোঃ ইসমাইল চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে সাইবার ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের সচেতনতা এবং গ্রাহকের তথ্যের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিং সেবায় পূর্ণ গোপনীয়তা, সততা, ন্যায়পরায়ণতা ও সহজলভ্যতা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া উদীয়মান সাইবার হুমকি মোকাবিলায় সম্মিলিত দায়িত্ব, আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা এবং সার্বক্ষণিক সতর্কতার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়।
এসএস