ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে এপিক হেলথ কেয়ারের সমঝোতা স্মারক স্বাক্ষর
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:২০ পিএম
X
Advertisement

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ার লিমিটেড সম্প্রতি পেশাগত সম্পর্ক জোরদার এবং ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. সাইফুল আলম চৌধুরী এবং এপিক হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক টি. এম. হান্নান।

স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সব শাখার শাখা ব্যবস্থাপক এবং এপিক হেলথ কেয়ারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক রিকভারি ডিভিশনের কর্মকর্তা অনুপম কুমার পাল।

এ অংশীদারত্বের আওতায় মার্কেন্টাইল ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের পাশাপাশি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ মূল্যে প্রিমিয়াম স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করার লক্ষ্যে এ চুক্তির আওতায় কয়েকটি বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সব ধরনের প্যাথলজি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় এবং সব ধরনের রেডিওলজি, আলট্রাসাউন্ড, কার্ডিয়াক ও নিউরোলজি পরীক্ষায় ২৫ শতাংশ ছাড়। এ ছাড়া চুক্তি অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবায়ও বিশেষ সুবিধা পাওয়া যাবে।

এ চুক্তির মাধ্যমে পেশাগত সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement