ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’ এর নতুন শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্রাহকদের সুবিধার্থে সম্পূর্ণ ইসলামি শরিয়াহসম্মত উপায়ে লেনদেন পরিচালনা ও তদারকির লক্ষ্যে গত ১ অক্টোবর পুনর্গঠিত এই বোর্ডের প্রথম সভা (সর্বমোট নবম সভা) ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।

সভায় নগদ ইসলামিকের সেবা ও কার্যক্রম সম্পূর্ণ ইসলামি শরিয়াহসম্মত উপায়ে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। নতুন এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ। বোর্ডের অন্য দুই ফিকহ সদস্য হলেন মুফতি লুকমান হাসান ও ড. আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার। সভায় তাঁরা নগদ ইসলামিকের সার্বিক পরিচালননীতি পর্যালোচনা করেন।

সভাপতির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ বলেন, “নগদ ইসলামিকের গ্রাহকদের জন্য সম্পূর্ণ শরিয়াহভিত্তিক ও সুদমুক্ত লেনদেন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সেবার প্রতিটি কার্যক্রম যেন শতভাগ ইসলামি শরিয়াহর নীতিমালা মেনে পরিচালিত হয়, সে লক্ষ্যে শরিয়াহ সুপারভাইজরি বোর্ড নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।”

সভায় নগদ ইসলামিকের বিদ্যমান বিভিন্ন ডিপোজিট ও লেনদেন মডেল শরিয়াহর আলোকে বাস্তবায়িত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নতুন নতুন ইসলামি আর্থিক সেবা চালুর বিষয়েও আলোচনা হয়।

নগদ ইসলামিকের এমএফএস অ্যাকাউন্টগুলো সম্পূর্ণরূপে শরিয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। এসব অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা সুদমুক্ত ও শরিয়াহসম্মত উপায়ে নিজেদের ধর্মীয় মূল্যবোধ ও নীতি বজায় রেখে সহজেই কষ্টার্জিত অর্থ ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করতে পারেন।

ইসলামিক সেবা গ্রহণে আগ্রহী গ্রাহকেরা সহজেই তাঁদের সাধারণ নগদ অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন। এ জন্য নগদ অ্যাপে ‘আমার নগদ’ অপশনে গিয়ে ‘অ্যাকাউন্টের ধরন’-এ ক্লিক করতে হবে। তাহলেই চালু অ্যাকাউন্টটি ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তরিত হবে।

নগদ ইসলামিক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ডিজিটাল পদ্ধতিতে জাকাত ও সব ধরনের দান-সদকা প্রদান করতে পারেন। এ ছাড়া পবিত্র হজ ও ওমরাহ পালনের যাতায়াতসহ অন্যান্য খরচও সহজেই এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। ঘরে বসেই এসব অ্যাকাউন্টের মাধ্যমে ইসলামিক জীবন বীমার প্রিমিয়াম পরিশোধের সুবিধাও রয়েছে।

পাশাপাশি দৈনন্দিন জরুরি মাসআলা, হাদিস, নামাজের সময়সূচি এবং যাকাত ক্যালকুলেটরের মতো সুবিধাও এতে রয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement