ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাঁথিয়ায় অবৈধভাবে মজুত ১৩৪ বস্তা সার উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৪৫ পিএম
X
Advertisement

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ বাজারে অবৈধভাবে সার মজুত, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং অনুমোদন ছাড়া সার মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর গুদাম থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ ১৩৪ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ এ অভিযান পরিচালনা করেন। উদ্ধার করা সার স্থানীয় ইউপি সদস্য আসলাম উদ্দিনের মাধ্যমে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এ সময় সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ ও সাঁথিয়া থানা-পুলিশ উপস্থিত ছিলেন।

গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আসলাম উদ্দিন জানান, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর দোকান থেকে ১৩৪ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আদনান মেহেরাজ ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অনুমোদন ছাড়া অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জেইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement