ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে সহযোগিতা বাড়াতে চায় নেদারল্যান্ডস
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৫০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও মেরিটাইম সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। এ লক্ষ্যে দেশটির রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি প্রতিনিধি দল বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে।

সকালে প্রতিনিধি দলটি বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। পরে তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়।

বৈঠকে বন্দর চেয়ারম্যান সাম্প্রতিক সময়ে বন্দরের বিভিন্ন অর্জন তুলে ধরেন। এর মধ্যে ছিল বন্দরের অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে পেপারলেস কার্যক্রম চালু, পোর্ট কমিউনিটি সিস্টেম (সিপিএ স্কাই) প্রবর্তন, ওয়ান স্টপ সার্ভিসের আওতায় অনলাইন বিলিং, পেমেন্ট ও ডেলিভারি কার্যক্রম এবং টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের বিষয়।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের সঙ্গে তাঁর দেশের ঐতিহাসিক বাণিজ্যিক ও মেরিটাইম সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে মেরিটাইম অ্যান্ড অফশোর এনএলের ট্রেড প্রমোশন ম্যানেজার পিটার ওডস কুইপার্স ‘ডাচ মেরিটাইম এক্সপার্টাইজ অ্যান্ড সলিউশনস’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় প্রতিনিধি দলে থাকা ডাচ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব বন্দর উদ্যোগ এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনা নিয়ে তাঁদের প্রস্তাব তুলে ধরেন।

পরে প্রশ্নোত্তর পর্বে ড্রেজিং, লজিস্টিকস ও টার্মিনাল পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলটি বন্দরের বিভিন্ন ইয়ার্ড ঘুরে পরিচালন কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে।

দ্বিপক্ষীয় বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য, প্রকল্প পরিচালক, বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement