সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদানী সুপার মার্কেটে আগুন লেগেছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আলী বলেন, সন্ধ্যা ৬টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটে আগুন লাগার খবর আসে। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।
এসএস