ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সদস্য নিচ্ছে এমসিজে ক্লাব, প্রথম ২০০ জন হবেন প্রতিষ্ঠাতা সদস্য
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৫২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং সংশ্লিষ্ট বিষয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত এমসিজে ক্লাব লিমিটেডের সদস্যপদ কার্যক্রম শুরু হচ্ছে। 

ক্লাবটির প্রথম ২০০ জন সদস্যকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হবে এবং তাঁদের নাম ক্লাব প্রাঙ্গণে বিশেষভাবে সংরক্ষণ করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, বুধবার দুপুর ১২টা থেকে সদস্যপদের আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করা হবে। আগ্রহীরা ব্যাংকে ক্লাবের নির্ধারিত অ্যাকাউন্টে সদস্য ফি জমা দিয়ে ক্লাবের ওয়েবসাইট https://mcjclub.com এ নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ক্লাবের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে সদস্য হতে পারবেন। সদস্য হওয়ার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ২৭ বছর।

ক্লাবটির সাধারণ সদস্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। এর সঙ্গে সরকার নির্ধারিত শুল্ক ও অন্যান্য প্রযোজ্য পাওনা পরিশোধ করতে হবে। সব মিলিয়ে সদস্য হতে মোট ৫৫ হাজার টাকা জমা দিতে হবে। এ ছাড়া ক্লাবের নির্ধারিত সদস্য নম্বরগুলোর মধ্যে বিশেষ কিছু নম্বর সংরক্ষণ করা হয়েছে, যেগুলো পেতে বাড়তি অর্থ পরিশোধ করতে হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ক্লাবের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত সদস্যপদ নীতিমালায় দেওয়া হয়েছে।

এমসিজে ক্লাবের সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা-সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থীদের জন্য একটি সামাজিক ক্লাব গঠনের প্রয়োজনীয়তা তাঁরা দীর্ঘদিন ধরে অনুভব করছিলেন। কয়েক দফা বৈঠক ও বিভিন্ন বিষয় পর্যালোচনার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্লাবটির সভাপতি হাসনাইন খুরশেদ জানান, সদস্যপদের আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করে আবেদনকারীদের সদস্য নম্বর জানিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, সম্প্রতি ক্লাবটি অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) নিবন্ধন সম্পন্ন করেছে। এর মধ্য দিয়ে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাব লিমিটেডের যাত্রা শুরু হয়েছে।

ক্লাবের পরিচালকেরা জানান, ভবিষ্যতে সদস্যদের সঙ্গে করপোরেট খাতের নেটওয়ার্কিং বাড়ানোর পাশাপাশি সদস্য ও তাঁদের পরিবারের বিনোদনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।


এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement