দ্রুত বিমা দাবী পরিশোধের লক্ষ্যে চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী অঞ্চলের বিমা গ্রাহকদের ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বিমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।
১২ অক্টোবর ২০২৬ তারিখে নোয়াখালী কোম্পানির নিজস্ব কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, শরিয়াহ কাউন্সিলের সদস্য শাহ মুহাম্মদ মিজানুল হক মামুন, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান ও মো. বিল্লাল হোসেনসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর।
গ্রাহকদের বিমা দাবি দ্রুত পরিশোধের মাধ্যমে সেবার মান উন্নয়ন এবং গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এ চেক হস্তান্তর করা হয়।
এফএস