ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:০৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি



খুলনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

 রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাসিন্দা বাবুল আক্তারের ছেলে। এসএসসি পাস করার পর তিনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে মোটরসাইকেল নিয়ে বের হন আলভী। রাত সোয়া ১টার দিকে জোড়াগেট এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইটের দেয়ালে ধাক্কা খান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।

খবর পেয়ে সেখানে থাকা খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এএসআই মিরাজ জানান, মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে আলভীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। পরে সেটি উদ্ধার করে জোড়াগেট এলাকায় কেএমপির ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

 সৈকত মোঃ সোহাগ /  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement