ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৫০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেন জেলার ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাদিম নাসির। আদেশটি আগামী ৮ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চকে কেন্দ্র করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জারি করা আদেশে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, বিস্ফোরক, লাঠি, গুলতি, বল বিয়ারিং, পেট্রলবোমা এবং শারীরিক ক্ষতি করতে পারে—এমন বিভিন্ন সরঞ্জাম বহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চকে কেন্দ্র করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। লংমার্চটি এখন পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও দলটি শুরুতে ইসলামাবাদের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছিল। শনিবারও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি বহর নিয়ে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করবেন।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত ১৮ সেপ্টেম্বর জারি করা এক আদেশে দুই মাসের জন্য ১৪৪ ধারা কার্যকর করা হয়। ওই আদেশে রেড জোনসহ জেলার বিভিন্ন এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়।

এদিকে পাঞ্জাবের রাজধানী লাহোরেও আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রয়েছে। জনশান্তি, নিরাপত্তা এবং জানমালের সুরক্ষার কথা উল্লেখ করে প্রদেশটির স্বরাষ্ট্র বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে। তবে বিয়ে, জানাজা, দাফন, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়, আদালত ও সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। 

সূত্র: ডন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement