ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎ যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৯, সন্দেহভাজন হামলাকারীও মৃত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ এএম আপডেট: ১১.১০.২০২৬ ৭:০১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাতে একটি বাড়িকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

‎

‎শনিবার (১০ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।‎

‎কর্তৃপক্ষ জানায়, শহরের ইস্ট সেভেনথ ও পেরি স্ট্রিট এলাকার একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাড়ির ভেতরে ও বাইরে একাধিক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তদন্তকারীরা নিশ্চিত করেছেন, পুলিশ পৌঁছানোর আগেই সব মৃত্যুর ঘটনা ঘটে।

‎ইরি পুলিশের প্রধান রিক লোরাহ ঘটনাটিকে তাঁর প্রায় ২৮ বছরের কর্মজীবনের সবচেয়ে হৃদয়বিদারক পরিস্থিতিগুলোর একটি বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং এর পেছনের পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক।

‎প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী নিজেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে হামলার উদ্দেশ্য কী ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা। নিহতদের পরিচয় ও তাঁদের সঙ্গে হামলাকারীর সম্পর্কের বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

‎পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ইরি শহরের মেয়র দারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

‎এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

‎যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয়। দেশটিতে একের পর এক প্রাণঘাতী গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

‎

‎ এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement