ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা, গ্রেপ্তারের পর কারাগারে যুবক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:০২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ইফতিয়ার আহমেদ জোবায়ের (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাকিমপুর উপজেলার এক তরুণীর সঙ্গে জোবায়েরের প্রায় ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীকে জানান, তার পরিবারের সম্মতি রয়েছে এবং বিয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর বিকেলে জোবায়ের তার বাবা-মাকে সঙ্গে নিয়ে তরুণীকে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরীপাড়া এলাকায় নিজেদের বাড়িতে নিয়ে যান। সেখানে রাতযাপনের সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরদিন সকালে তরুণী বিষয়টি জোবায়েরের বাবা-মাকে জানালে তারা দ্রুত বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন। পরে জোবায়ের তরুণীকে তার বাড়িতে পৌঁছে দিলেও পরবর্তী সময়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগে বলা হয়েছে।

এজাহার অনুযায়ী, গত ৬ অক্টোবর জোবায়ের তরুণীকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এ বিষয়ে জানতে চাইলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। পরে অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারাও বিয়েতে অস্বীকৃতি জানান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তরুণী ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জোবায়েরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জোবায়েরের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

   গোলাম মোস্তাফিজার রহমান মিলন / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement