ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাত দফা দাবিতে লংমার্চ: খুলনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম
X
Advertisement

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

লংমার্চে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, আগামী ৩১ অক্টোবরের লংমার্চকে সর্বাত্মক ও ইতিহাসের সেরা কর্মসূচিতে পরিণত করতে হবে। কাটাখালী থেকে শিববাড়ি মোড় এবং ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর পর্যন্ত খুলনার প্রতিটি সড়ক জনস্রোতে পরিণত করার আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আইনের শাসন, বাকস্বাধীনতা ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তাঁর ভাষায়, এই লংমার্চ শুধু একটি কর্মসূচি নয়; এটি মজলুম মানবতার পক্ষে এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটি প্রতিবাদের কর্মসূচি।

খুলনার ঐতিহাসিক আন্দোলনের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এ অঞ্চলের মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ঐতিহ্য ধরে রেখে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি। এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, টিম সদস্য মাওলানা মো. মশিউর রহমান খান এমপি ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৭টায় ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। এর আগে সেখানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর লংমার্চ খুলনার উদ্দেশে যাত্রা করবে এবং কুষ্টিয়ায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এতে নেতৃত্ব দেবেন বলে সভায় জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ উপলক্ষে বাগেরহাটের কাটাখালী মোড়, খুলনার শিববাড়ি মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে ব্যাপক জনসমাগম হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল এ কর্মসূচির মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার আদায়ের বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি।

সভায় লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাদের সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement