ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাতীয় কর্মসূচির আওতায় চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:১৭ পিএম আপডেট: ০৮.১০.২০২৬ ৭:২২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার (৮ অক্টোবর) পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার।

এ সময় চুনারুঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তরফদার, পৌর কর্মকর্তা লিয়াকত আলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তৌফিক আনোয়ার আরও বলেন, চুনারুঘাট পৌরসভাকে সবুজ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে নিয়মিতভাবে বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসএস




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement