ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাঘায় ৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:০৮ পিএম
X
Advertisement

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পানিকুমড়া এলাকায় পদ্মা নদীর তীরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে পদ্মা নদীর চকরাজাপুর, চৌমাদিয়া, মীরগঞ্জ, আলাইপুর ও পানিকুমড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যান। পরে এসব জাল উদ্ধার করে পানিকুমড়া এলাকায় পদ্মা নদীর তীরে এনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, “কারেন্ট জাল একটি ক্ষতিকর জাল, যা মাছের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এ ধরনের অবৈধ জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল দিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”

এআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement