ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোবিপ্রবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:২১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি ককটেল গেটের বাইরের একটি গাছে আঘাত লেগে বিস্ফোরিত হয়। অপরটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বিস্ফোরিত হয়।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ দাবি করেন, পরিকল্পিতভাবে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন, নবীনবরণ উপলক্ষে তারা ক্যাম্পাসে টহল দিচ্ছিলেন। স্থানীয় তিনজন সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার অংশ হিসেবে টহল জোরদার করা হয়েছিল।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার ৭-৮ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে খবর দেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এসএস




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement