ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

খুলনা নগরীর দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে মহিদুল ইসলাম নামে এক যুবক আহত হয়েছেন।

 বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে সরকারি ব্রজলাল (বিএল) কলেজের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিটি তাঁর পেটে বিদ্ধ হয়েছে। 

আহত মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। তিনি খুলনায় একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান মহিদুল। কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন যুবক তাঁকে ঘিরে ধরে গুলি করে পালিয়ে যায়। গুলিতে তাঁর পেটে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন যুবকের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।

হামলার কারণ এবং কারা এতে জড়িত, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


  সৈকত মোঃ সোহাগ / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement