পটুয়াখালী সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় কয়েকজন তাকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে এবং বিবস্ত্র অবস্থায় এলাকায় ঘোরান বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে ফেরার পথে পাখির বাসা দেখানোর কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
পরদিন কাজিরহাট বাজার এলাকায় তাকে আটক করে কয়েকজন মারধর করেন এবং পরে জুতার মালা পরিয়ে ব্রিজ এলাকায় ঘোরান বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ধর্ষণচেষ্টার মামলায় ওই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিওটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এফএস