ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধর্ষণচেষ্টার আসামি গ্রেপ্তারে গিয়ে জনতার ঢিলে ওসি আহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৩১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি



নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শিশু ধর্ষণচেষ্টার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ৬৫ বছর বয়সী এক ভাড়াটিয়া পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পাশের কক্ষের কয়েকজন নারী বিষয়টি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে কক্ষ থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে আত্মগোপন করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সদস্যরা অভিযুক্তকে গাড়িতে তোলার সময় স্থানীয় জনতার একাংশ ইটপাটকেল নিক্ষেপ করলে ওসির মাথায় ইটের আঘাত লাগে। এতে তার মাথা ফেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

পরে গ্রেপ্তার আসামিকে নিয়ে পুলিশ পাশের সদর মডেল থানায় আশ্রয় নেয়। সেখান থেকে আহত ওসিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ওসি জানান, শিশুটির ওপর নির্যাতনের অভিযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। আসামিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানানো হলেও পুলিশ তাকে আইনগত প্রক্রিয়ায় গ্রেপ্তার করে। এ সময় কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করলে তিনি আহত হন। অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

 
  শরীফ সুমন/  এফএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement