ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৩০ সেকেন্ডে দূর হবে দুশ্চিন্তা, মন চাঙ্গা করার ৫ উপায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সংসার আর কর্মক্ষেত্রের টানাপোড়েনে দিন দিন বাড়ছে মানসিক অস্থিরতা ও অহেতুক উদ্বেগ, যা প্রভাব ফেলছে স্মৃতিশক্তি থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায়। বিশেষজ্ঞরা বলছেন, বড় উৎসবকে কেন্দ্র করে নিজেকে সতেজ ও প্রফুল্ল রাখা জরুরি। আর এর জন্য প্রতিদিন সকাল-সন্ধ্যায় মাত্র ৩০ সেকেন্ড থেকে কয়েক মিনিটের বিশেষ কিছু চর্চাতেই মিলবে তাৎক্ষণিক স্বস্তি।

মন ভালো রাখতে ও উদ্বেগ কমাতে পাঁচটি কার্যকর উপায় নিচে দেওয়া হলো

১. সিদ্ধাসন
প্রথমে মেঝের ম্যাটে পিঠ সোজা রেখে বসুন। ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাস নিন। বাঁ পা ভাঁজ করে ডান পায়ের ওপর এবং একইভাবে ডান পা ভাঁজ করে বাঁ পায়ের ওপর রাখুন। এরপর দুই হাত হাঁটুতে রেখে 'জ্ঞান মুদ্রা' (তর্জনী ও বুড়ো আঙুল স্পর্শ করে বাকি তিন আঙুল সোজা রাখা) বজায় রেখে কিছুক্ষণ শান্ত হয়ে বসুন। এটি মন স্থির করতে সাহায্য করে।

২. বক্স ব্রিদিং
স্ট্রেস বা মানসিক চাপের হরমোন নিয়ন্ত্রণে এটি অত্যন্ত কার্যকর একটি শ্বাসের ব্যায়াম। প্রথমে ধীরে শ্বাস ছাড়ুন এবং স্থির থাকুন। এরপর ১০ সেকেন্ড ধরে গভীরভাবে শ্বাস টানুন, শ্বাস ধরে রেখে মনে মনে ৫ পর্যন্ত গুনুন। তারপর আবার ১০ সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন।

৩. ভস্ত্রিকা প্রাণায়াম
মেরুদণ্ড সোজা রেখে বসে গভীরভাবে শ্বাস নিন এবং কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দিন। মনে রাখবেন, যতটুকু সময় নিয়ে শ্বাস নেবেন, ঠিক ততটুকু সময় নিয়েই ছাড়তে হবে। ৩ থেকে ৬ মিনিট এই ব্যায়ামটি করলে মানসিক অবসাদ দূর হয়। বিশেষ করে হাঁপানি বা সাইনাসের সমস্যা থাকলে এতে বেশ উপকার পাওয়া যায়।

৪. প্রাণ মুদ্রা
সোজা হয়ে বসে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস রাখুন। দুই হাতের কনিষ্ঠা ও অনামিকা আঙুল যুক্ত করে বৃদ্ধাঙ্গুলের স্পর্শে আনুন, বাকি আঙুলগুলো সোজা রাখুন। হাত দুটি হাঁটুতে রেখে এভাবে ১০ মিনিট চোখ বন্ধ করে বসলে স্নায়ু শান্ত হয় এবং ক্লান্তি দূর হয়।

৫. চেস্ট ওপেনার স্ট্রেচ
চেয়ারে সোজা হয়ে বসে কাঁধ সমান্তরাল রাখুন। দুই হাত পিঠের পেছনে নিয়ে এক হাত দিয়ে অন্য হাত ধরুন। এবার পিঠ টানটান রেখে হাত দুটি যতটা সম্ভব পেছনের দিকে প্রসারিত করুন। বুক প্রসারিত অবস্থায় ২০-৩০ সেকেন্ড থেকে গভীরভাবে শ্বাস নিন ও ছাড়ুন। এতে শরীরের পেশির জড়তা কাটে এবং দ্রুত মন সতেজ হয়।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement