ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৫৮ পিএম আপডেট: ০৩.১০.২০২৬ ২:১২ পিএম
X
Advertisement

বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩ অক্টোবর) দুপুরে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, হুমকি ও মারধরের অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিবের করা মামলায় এসব অভিযোগ আনা হয়েছে।

আদালতে আখতারুজ্জামান অভিযোগগুলোকে ষড়যন্ত্র দাবি করে বলেন, প্রসিকিউশন তার অপরাধ প্রমাণ করলে তিনি শাস্তি মেনে নেবেন। আদালতে নেওয়ার আগে হাতকড়া ও হেলমেট পরানো নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

মামলার অভিযোগগুলো সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত করছে বিমানবন্দর থানা পুলিশ।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement