ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধর্ষণ মামলাঢ মুন্সিগঞ্জ থেকে কৃষি কর্মকর্তা গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়ে থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সিরাজদিখানে উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।


পুলিশ জানায়, সাভারের আশুলিয়ায় কর্মরত থাকাকালে এক নারীকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাঈদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়। গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি করা হয়।


আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান সোহাগ বলেন, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত সাঈদ আলীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী সময়ে আইনি কার্যক্রমের জন্য তাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে।


বিষয়টি নিশ্চিত করে, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‌আশুলিয়া থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার আসামি সাঈদ আলী। মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের টিম এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছেন।


এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ নিয়মিত কাজের অংশ হিসেবে অফিসে ছিলেন তিনি।


 আশুলিয়া থানা পুলিশ ও মামলার বাদী উপজেলা কৃষি কার্যালয়ে এসেছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে তাকে প্রথমে সিরাজদিখান থানায় নেওয়া হয়। সেখান থেকে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।


তিনি জানান, অভিযুক্ত সাঈদ আলী প্রায় দুই মাস আগে বদলি হয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে যোগ দেন। গ্রেফতারের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।


এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় থাকার কথা জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।


টিআইএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement