ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না, আগে এমন ছিল না’: কেএমপি কমিশনার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ পিএম
X
Advertisement

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, মানুষের মধ্যে অসহিষ্ণুতা সৃষ্টি হয়েছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না। অসহিষ্ণুতা একদিনে সৃষ্টি হয়নি। আগে এমন ছিল না। এটা করা হয়েছে। যারা করছে, তাদের একটি উদ্দেশ্য আছে। নারীদেরও অসম্মান করা হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। আমাদের সন্তানরাও এ আচরণে আক্রান্ত হতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কেএমপি কমিশনার বলেন, খুলনা নিয়ে গবেষণারও বিষয় আছে। খুলনা, ঢাকা ও চট্টগ্রামে বস্তি রয়েছে। বস্তি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে থাকে। রাজশাহী ও বগুড়ায় বস্তি নেই। সেখানকার অবস্থা জানেন। এমন নয়।

তিনি বলেন, খুলনায় যেখানে-সেখানে জটলা, আইন না মানার প্রবণতা রয়েছে। অটোরিকশাচালকদের অনেকের পেশাগত দক্ষতা নেই। তারা কৃষি থেকে এসেছেন। রাস্তা দখল করে ব্যবসা করা হয়, যানবাহন রাখা হয়। পুলিশ কিছু বলতে গেলে উল্টো চড়াও হয়। খুলনার সার্বিক পরিস্থিতি নিয়ে সামাজিক আন্দোলন দরকার। অপরাধ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। কেএমপি পুলিশের শূন্য পদ পূরণ করাও জরুরি।

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরওয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement