ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যারা ডিসেম্বরে দেশে আসবে বলে গল্প বলে এটা হয়তো ২০৪০ সালে হতে পারে : নজরুল ইসলাম আজাদ এমপি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম আপডেট: ২৭.০৯.২০২৬ ১১:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, আমরা রাজপথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। আমরা পালাইনি পালাইছে শেখ হাসিনা ও তার অনুসারীরা। যারা ডিসেম্বরে দেশে আসবে বলে গল্প বলে এটা হয়তো ২০৪০ সালে হতে পারে। কারণ তারা যেভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে তাতে তাদের মনোবল নেই মানসিক শক্তি নেই। তবে তাদের লজ্জা শরমও নেই। তারা পালিয়ে গিয়ে এখন বড় বড় কথা বলে ক্রেডিট নেয়ার চেষ্টা করে।     


রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।


সমাবেশে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। ২০১৪ সালে একা একা নির্বাচন করেছিল। ২০১৮ সালে দিনের ভোট নিশি রাতে করলো। ২০২৪ সালে করলো আমি ডামির নির্বাচন। বিএনপিকে সহসা ধাক্কা দিয়ে ফেলে দিবে এটা মনে করার কোন কারণ নাই। শেখ হাসিনা বলতাসে আসতাছে আসতাছে কিন্তু সে আসবেনা। কিন্তু আপনার গলায় কিন্তু সাপ পেচাইয়া রাখছে। আপনার গলায় আপনি সাপ পেচাইয়া রাখছেন বিএনপি। 


তিনি আরো বলেন, যারা আমার মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল আমার মা বোনের ইজ্জত ধ্বংস করেছিল। যারা মুনীর চৌধুরী আলিম চৌধুরী শহীদুল্লাহ কায়সার জহির রায়হানের মতো বুদ্ধিজীবীদের হত্যা করেছিল আপনারা যদি বিশ্বাস করেন সেই জামায়াতে ইসলামী আপনাদের খালাতো ভাই লাগে তাহলে আপনার ভুল করবেন। আমি বলে গেলাম আমারে ভুল বুঝতে পারেন। এরা যখন পার্লামেন্টে যায় তখন তারা নবজাতক শিশু। আর পার্লামেন্ট থেকে বের হয়ে বলে এক দফা দিলাম বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায় কথাটা বলেছে জামায়াতের আমির। তাই এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। এটা আমার কথা নয় সারা পৃথিবী বলে জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। আপনারা সাপকে বিশ্বাস করবেন। একটা সাপ ও একটা জামায়াত যদি আসে তাহলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হবেন তারপরে সাপটিকে মারবেন। রাষ্ট্রক্ষমতায় তারেক রহমানকে বিএনপিকে রাখতে চাইলে নিজেদের সততা বজায় রাখেন। চাঁন্দাবাজি, ধান্দাবাজি ক্ষমতার যদি দাপট দেখান তাহলে মানুষ কিন্তু খুব সচেতন। আমাদের কিছু ভুল হয়নাই তা কিন্তু না।


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল প্রমুখ।

 

শরীফ সুমন/ টিআইএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement