ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা-লুট: ছয় আসামি কারাগারে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় ছয় আসামিকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। শাহ আলী থানার মামলার তদন্ত কর্মকর্তা ছয় আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আসামিরা হলেন—মো. শাহাদাত হোসেন, কাজী মো. মকবুল হোসেন, মো. শাহ আলম, মো. আতিউর রহমান, মো. কামরুল ইসলাম ও মো. শাকিল।

আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে হাতুড়ি, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি রাড্ডা সেন্টারে ঢোকে। তারা দুই নৈশপ্রহরীকে মারধর করে বেঁধে রাখে। পরে একটি এক্সকাভেটর নিয়ে সেন্টারে ঢুকে কয়েকটি স্থাপনা ভেঙে ফেলে। এ সময় বিভিন্ন কক্ষ, যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি ওষুধ, দুটি আল্ট্রাসনোগ্রাফি মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও স্টিলের আলমারি লুট করা হয়।

মামলার এজাহারে ক্ষয়ক্ষতি ও লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় ১ কোটি ৯ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে। সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আক্তার শাহ আলী থানায় মামলাটি করেন। এতে মো. হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

এ মামলায় গ্রেপ্তার আরও চার আসামিকে শনিবার ঢাকার আরেকটি আদালত কারাগারে পাঠান।

এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement