কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, ফেসওয়াশ, বেবি পাউডার, অলিভ অয়েল, নবরত্ন তেল, বডি লোশন, সাবান, ডেরোবিন ক্রিম, ফুচকা, বাজি, গরু ও চকলেট। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় এবং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা, পুশ ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এসএস