ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তিন ফরম্যাটে বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

তিন ফরম্যাটে ছয় দল নিয়ে নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে রোববার টুর্নামেন্টটির বিস্তারিত জানানো হয়। প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে পারবে এবং তিন ফরম্যাটেই একই ২৩ জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ থাকবে।

আগামী জানুয়ারিতে চার দিনের প্রথম শ্রেণির ম্যাচ দিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হবে। ওয়ানডে ফরম্যাটের ম্যাচ শুরু হবে মে মাসে। টুর্নামেন্টে মোট সাতটি চার দিনের ম্যাচ, ১৬টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ১৫ ডিসেম্বর বরিশালের জীবনানন্দ দাশ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। দ্বিতীয় ভেন্যু হিসেবে খুলনাকে ব্যবহারের চেষ্টা করা হবে। সেটি সম্ভব না হলে ঢাকায় দ্বিতীয় ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হবে।

এসএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement