ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাত-পা বাঁধা অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৯ পিএম আপডেট: ২৭.০৯.২০২৬ ২:২০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন জুমচাষি জুমে কাজ করতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

 এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement