ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ২ হাজার ১৫৮ জন নতুন রোগী।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭৩ হাজার ৬৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৬৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩৪৫, খুলনায় ৩২৯, বরিশালে ২২৭, রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ১৩২, রংপুরে ৭৩ এবং সিলেটে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এসএস